জয়পুরহাটে ডাকাতির সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রেজাউল নামের এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার কোমরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
জয়পুরহাট পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কোমরগ্রাম এলাকায় ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের অবস্থান বুঝতে পেরে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে রেজাউল নামের এক ডাকাতের দুই পায়ে গুলি লেগে গুরুতর আহত হন। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুড়ি ও লোহার রড উদ্ধার করে। জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ডাকাত রেজাউল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।