রাজশাহী নিউমার্কেট এলাকায় একটি মার্কেটে সাতটি পোশাকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ওমর ফারুক জানান, নিউমার্কেট সংলগ্ন মাইনুল সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে পোশাকের ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।