বরিশালে দুর্বৃত্তদের হামলায় জাফর মিয়া (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর চার নম্বর ওয়ার্ডের পুল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জাফর মিয়া নগরীর কাউনিয়া এলাকার মৃত আউয়াল মিয়ার ছেলে।
কাউনিয় থানার ওসি কাজী মাহাবুবুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন নগরের পুল নামক স্থানে ঐ ব্যবসায়ীকে এলোপাথারি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহত জাফরকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার আজ শনিবার ভোরে তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, নিহতের ভাই জগলুল মোবাইল ফোনে জাফর মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।