মেহেরপুর মুজিবনগরে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মহাজনপুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি সালেক জানান, সকালে গ্রামবাসী মাঠে কাজ করতে যাবার সময় হাত-পা বাঁধা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তাকে স্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।