শারদীয় দুর্গাপূজা

বেনাপোল-পেট্রাপোল বন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে পাঁচদিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এসময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

 

ভারতের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি কার্তিক চন্দ্র জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাঁচদিন ছুটি থাকায় এসময় পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে। ২৫ অক্টোবর রবিবার সকাল থেকে আবার আমদানি-রফতানি স্বাভাবিক হবে।

 

বেনাপোল সি এন্ড এফ  এজেন্ট এসোসিয়েশনের সিনিয়র সদস্য আলী হোসেন জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও পূজা উপলক্ষে বেনাপোল বন্দরের কার্যক্রম ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর মাত্র তিনদিন বন্ধ থাকবে।  ছুটির এই সময় ছাড়া অন্যান্য সময় বন্দরে আমদানি পণ্য ছাড়করণের কাজ স্বাভাবিক থাকবে।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা  তরিকুল ইসলাম জানান, বন্ধের সময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।