বেনাপোল সীমান্ত থেকে ১১টি তক্ষক উদ্ধার

 
বেনাপোল সীমান্তের রেল স্টেশন এলাকা থেকে ১১টি তক্ষক (গিরগিটি জাতীয় প্রাণী) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাতে এগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কোনো কাউকে আটক করা যায়নি।
 
২৬ বিজিবি ব্যাটালিয়ন বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন জানান, আন্তঃপাচারকারী দলের সদস্যরা বেশ কিছু তক্ষক নিয়ে বেনাপোল রেলস্টেশন এলাকায় অবস্থান করছিল। এসময় সেখানে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার মধ্য থেকে ১১টি তক্ষক উদ্ধার করা হয়।
 
IMG0
 
উদ্ধারকৃত তক্ষকগুলো বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের কাছে হস্তান্তর করেন বিজিবি কর্মকর্তারা।