মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেরপুর সদর উপজেলার কায়েমকাটা মোড়ে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মকলেছুর রহমান মুকুল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।ট্রাক চালক তারিক হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় বিক্ষুদ্ধ জনতা ট্রাকটি ভাংচুর করে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের সবদের মোল্লার ছেলে মকলেচুর রহমান মুকুল মোটরসাইকেল নিয়ে মেহেরপুর থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাক (ঢাকা মেট্র্ ট ১৬-৯৭৯৩) তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। 
 
মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবিব সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'নিহতের পরিবার অভিযোগ দিলে আগইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।'