কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়ায় রোদে শুকানোর জন্য ঘরের চালে মশারি রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ মিয়া (৪০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার সকালে কেন্দুয়া পৌর শহরের মদিনাবাগে এ ঘটনা ঘটে। সবুজ মিয়া স্থানীয় নল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য শহীদ মিয়ার ছেলে।
 
জানা গেছে, রাজমিস্ত্রি সবুজ মিয়া রোদে শুকানোর জন্য তার মদিনাবাগের বাসার চালে মশারি রাখতে গেলে চালের উপর দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।