সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে এগার লাখ টাকার ভারতীয় শাড়িসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে। শনিবার ভোরে কেড়াগাছি থেকে ওই মালামালগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- শাড়ি, থ্রিপিস, প্যান্ট পিস ও গাঁজা।
তলুইগাছা বিওপির কোম্পানি কমান্ডার হাবিলদার হায়দার আলী জানান, কেড়াগাছি সীমান্ত দিয়ে ভারত থেকে শাড়ি ও থ্রিপিসসহ বিভিন্ন মালামালের একটি বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামালের মূল্য ১১ লাখ টাকা বলে তিনি জানান।