অজ্ঞাতনামা যুবকের হত্যা মামলা নিয়ে বিপাকে সদরপুর পুলিশ

 
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া এলাকার আড়িয়াল খাঁ নদের পাশ থেকে উদ্ধার করা অজ্ঞাতনামা ৩৫ বছরের এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা নিয়ে থানা পুলিশ বিপাকে পড়েছে। মেডিকেল রিপোর্টে যুবকটিকে শ্বাসরুদ্ধ করে হত্যার রিপোর্ট প্রামানিত হলেও উক্ত যুবকের কোন আত্মীয় স্বজনের সন্ধান না পাওয়ায় মামলাটি তদন্তে ব্যাঘাত ঘটছে বলে পুলিশ জানায়।
 
গত ১ বছর পার হয়ে গেলেও পুলিশের তদন্তে কোন তথ্য পাওয়া যাচ্ছে না। পুলিশ জানায়, নিহত যুবকটি এ এলাকার নয় বলে তদন্তে জটিলতা সৃষ্টি হয়েছে।
 
মামলা বিবরণ ও সরেজমিনে তথ্য নিয়ে জানা গেছে, গত বছর ৩ সেপ্টেম্বর সকালে সদরপুর থানা পুলিশ চন্দ্রপাড়া আড়িয়াল খাঁ নদের পাশ থেকে অজ্ঞাতনামা আনুমানিক ৩৫/৩৬ বছরের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। তার জিংসের কালো প্যান্ট ও গায়ে খয়েরী রঙের গেঞ্জি পড়া ছিল। লম্বা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। পুলিশ লাশটির সুরাতহাল করে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করে। মেডিকেল পরীক্ষায় লাশটির শ্বাসরুদ্ধ করে হত্যা ঘটনা রিপোর্ট আসে। এ ব্যপারে সসদরপুর থানার এস.আই ইলিয়াছ আহম্মেদ বাদী হয়ে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
 
সদরপুর থানার মামলা নং ৪ তাং ০৩-০৯-২০১৪ইং উক্ত অজ্ঞাতনামা লাশ উদ্ধার ঘটনা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হলেও ছবি প্রকাশ না হওয়ায় লাশটির কোন আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যাচ্ছে না। ফলে মামলাটি তদন্তে জটিলতা সৃষ্টি হয়েছে। পুলিশ পড়েছে বিপাকে। এ ব্যপারে মামলার তদন্দকারী অফিসার  এস.আই ইলিয়াছ আহম্মেদের সাথে কথা বলা হলে তিনি জানান, লাশের পরিচয় না পাওয়ায় তার হত্যা ঘটনা উদঘাটন করা সম্ভব হচ্ছে না।