কালিহাতী পৌরসভার কাউন্সিলর ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু বকরকে সোমবার ভোর রাতে গ্রেফতার করেছে পুলিশ। পৌরসভার সিলিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আবু বকরকে গ্রেফতার করে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।