খুলনা নগরীর দৌলতপুরে খান ব্রাদার্সের পাট গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সন্ধ্যা ছয়টা থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এবং অগ্নিনির্বাপক মোটরসাইকেলসহ মোট ১১টি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রতিষ্ঠানটির মালিক বিশিষ্ট পাট ব্যবসায়ী শরীফ ফজলুর রহমান ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক মো. বদরুল আলম জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জানা গেছে, শনিবার দুপুর তিনটার দিকে ওই পাট গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিকাল পাঁচটায় মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।