নাচোলে সাপের কামড়ে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের  নাচোল উপজেলায় সাপের কামড়ে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মৃত কাজনী আক্তার (৪) নাচোল পৌর এলাকার মাষ্টার পাড়া মহল্লার আব্দুল আজিজের কন্যা।
 
জানা গেছে, শুক্রবার রাত নয়টার দিকে কাজনী আক্তারকে একটি বিষাক্ত সাপ কামড় দিলে সে চিৎকার করতে থাকে। এ সময় বাবা শিশুটিকে নাচোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। ওই হাসপাতালে নেয়ার পথে তারা মৃত্যু হয়।