ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাদকের তিনটি আস্তানা গুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা।
জানা গেছে, শনিবার জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের উপস্থিতিতে পৌর সভার ১১ নম্বর ওয়ার্ডের কমিউনিটি পুলিশের মাদকবিরোধী একটি সভা হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশের স্থানীয় নেতা আব্দুস ছাদেক। সভা শেষে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় অভিযানে নামে পুলিশ। এ সময় তিনটি স্থানে মাদকের বিরুদ্ধে অভিযান চালায় তারা। এক পর্যায়ে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে মাদকের আস্তানাগুলোতে ব্যাপক ভাঙচুর চালায়।
আরো জানা গেছে, পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ২৫ পিস ইয়াবাসহ আটক করে।