মৃত্যুবার্ষিকী

নেকজাননেছা

আজ শনিবার মধুখালী উপজেলার গোন্দারদিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সাহাবুদ্দিন মোল্লার পত্নী ও দৈনিক ইত্তেফাকের মধুখালী উপজেলা সংবাদদাতা শাহ্ মো. ফারুক হোসেনের দাদী মোসা. নেকজাননেছার ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গোন্দারদিয়াস্থ নিজ বাড়িতে কলেমা পাঠ, কোরআন খতম ও বাদ আছর মধুখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং গোন্দারদিয়া সাতাইনি মাঠ মিয়াপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া  মাহফিলের আয়োজন করা হয়েছে।