ভোমরা স্থলবন্দরে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের শ্রমিকরা দাবি মেনে নেয়ার আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করেছে। শনিবার সন্ধ্যায় ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ন্যায্য মজুরির আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।
 
এর আগে ন্যায্য মজুরির দাবিতে বন্দরের চারটি শ্রমিক ইউনিয়ন একযোগে ধর্মঘট ডেকে কর্মবিরতিতে যায়। 
 
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দাবি-দাওয়া পূরণের আশ্বাস পেয়ে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।'