গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণের দুইদিন পর ইয়ানুর শাহরিয়ার বাসিম (৭) নামের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এর আগে বাছিমের বাবা জাফিরুলের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করা হয়েছিল। পুলিশ সাথী ও মিনহাজুল নামের দুই যুবককে আটক করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে ভাংচুর ও আগ্নিসংযোগ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার বটতলি গ্রামের জাফিরুলের ছেলে নাসিম নিখোঁজ হয়। থানায় এ ব্যাপারে ৩জনকে আসামি করে একটি মামলা করা হলে পুলিশ ওই গ্রামের সাথী ও মিনহাজুল নামের ২ জনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির অদূরে একটি ধান ক্ষেত থেকে পুলিশ শিশু বাসিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।