বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন

গতকাল শুক্রবার ঢাকা এলাকায় বসবাসকারী বিমান বাহিনী সদস্যগণের সহধর্মিণীদের উপস্থিতিতে বিএএফ শাহীন হলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এ দিন একই সময়ে একই কর্মসূচির আওতায় বিমান বাহিনীর সকল ঘাঁটিতে যথাযোগ্য মর্যাদা ও উত্সাহ-উদ্দীপনার সাথে দিবসটি উদ্যাপন করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়ার) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফওয়ার সভানেত্রী ইয়াসমিন জামান। অনুষ্ঠানে তিনি দিবসের তাত্পর্য তুলে ধরে একটি সুখী ও সমৃদ্ধিশালী পরিবার তথা জাতি গঠনে নারীদের ভূমিকা উল্লেখ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তা আত্মমর্যাদাশীল নারী সমাজ গঠনে তাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

অনুষ্ঠানে আমাদের দেশেরই প্রতিথযশা, কীর্তিমান কয়েকজন মহিয়সী নারী যারা নিজ নিজ ক্ষেত্রে স্ব স্ব মহিমায় সমুজ্জ্বল, তাদের জীবনী তুলে ধরে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিমান বাহিনী পরিবারের মধ্য থেকে কর্মজীবী কিছুসংখ্যক কর্মকর্তা ও বিমানসেনা সহধর্মিণীদের অভিজ্ঞতা বিনিময় পর্ব। এ পর্বে তারা পরিবার ও কর্মক্ষেত্রে তাদের অভিজ্ঞতা, অবস্থান ও কর্মধারা তুলে ধরেন। —প্রেস বিজ্ঞপ্তি