‘ডাক’ মেরেই রেকর্ড বইয়ে মালিক

আবুধাবি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৪৫ রান করেন পাকিস্তানের শোয়েব মালিক। আর দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফিরেন তিনি। ফলে টেস্ট ক্রিকেটে বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি ও শূন্য রানে আউট হয়ে রেকর্ড বইয়ে নিজের নাম তুললেন মালিক। 
 
অবশ্য শূন্য রানে আউট না হলে হয়তো রেকর্ড বইয়ে নাম উঠতো না পাকিস্তানের সাবেক অধিনায়কের।  এই তালিকায় আরো আছেন- দক্ষিণ আফ্রিকার ডাডলি নার্স, পাকিস্তানের ইমতিয়াজ আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের সেমোর নার্স ও ভিভ রিচার্ডস এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং-এর। সর্বপ্রথম এই তালিকায় ১৯৩৫ সালে নাম লেখান ডাডলি নার্স। আর মালিকের আগে সর্বশেষ ২০০৩ সালে এই তালিকায় নাম ওঠে পন্টিং-এর। বাসস।