চুয়াডাঙ্গার সীমান্তে এক হাজার ২০০ পিস যৌন উত্তেজক ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। শনিবার দিবাগত রাত ১টার দিকে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়া মাঠে অভিযান চালিয়ে এ ট্যাবলেট উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ৬-বিজিবি ব্যাটালিয়ন সুত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মিন্টু সরকার হুদাপাড়া মাঠে অভিযান চালিয়ে এ ট্যাবলেট উদ্ধার করেন।