দুর্গাপূজা: রাজশাহী বিভাগে ১৯ হাজার আনসার মোতায়েন

 
রাজশাহী বিভাগের ৮ জেলার ৩ হাজার ২৫৩টি পূজামণ্ডপে ১৮ হাজার ৮৮০ জন পুরুষ ও নারী আনসার দায়িত্ব পালন করবেন। এ সংখ্যা নগরীর ৭১টিসহ রাজশাহীর ৪১৩টি পূজামণ্ডপে ২ হাজার ৩১০ (মহানগর ৪২০), চাঁপাইনবাবগঞ্জের ১২১টি পূজামণ্ডপে ৭০৪, নওগাঁর ৭০৭টি পূজামণ্ডপে ৪ হাজার ১১৪, নাটোরের ৩৪৬টি পূজামণ্ডপে ২ হাজার ২২, পাবনার ৩৩৪টি পূজামণ্ডপে ২ হাজার ৯৮, সিরাজগঞ্জের ৪৫৪টি পূজামণ্ডপে ২ হাজার ৬০০, বগুড়ার ৬০৫টি পূজামণ্ডপে ৩ হাজার ৪০৬ ও জয়পুরহাটের ২৭৩টি পূজামণ্ডপে ১ হাজার ৬২০ জন।
 
আনসার ভিডিপির রাজশাহী রেঞ্জ অফিসের গণসংযোগ সহকারী শফিকুল ইসলাম জানান—বিভাগের ৮ জেলায় অধিক ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপের সংখ্যা ৯৪৫টি। এর মধ্যে মহানগরীর ১৩টিসহ রাজশাহীতে ৭১টি, চাঁপাইনবাবগঞ্জে ৩৭টি, নওগাঁয় ২১১টি, নাটোরে ১০৭টি, পাবনায় ১৩৯টি, সিরাজগঞ্জে ১৪০টি, বগুড়ায় ১৪৩টি ও জয়পুরহাটে ৮৪টি পূজামণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন।