মতলবে ডাকাতি: নৈশপ্রহরীসহ আহত চার

 
মতলব উত্তর উপজেলা বেলতলী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ডাকাতরা এ সময়ে দোকানের তালা ভেঙ্গ ৭ ভরি স্বর্ণ ও ৩৫ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় নৈশপ্রহরীসহ চারজন আহত হয়েছে। রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
জানা যায়, শনিবার রাতে দোকানের মালিক নিমাই দোকানে ছিল না। রাত ৮টায় দোকান বন্ধ করে তার নিজ বাড়ি পাশের উপজেলা গজারিয়ার গুয়াগাছিয়া গ্রামে চলে যায়। তার দোকানের দুইজন কারিগর পাশের গোডাউনে শুয়েছিল। গভীর রাতে মোবাইলের মাধ্যমে নিমাই ডাকাতির খবর জানতে পায়।