৯ হাজার লিটার ডিজেলসহ নাফ নদীতে ট্রাক

কক্সবাজার-টেকনাফ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নয় হাজার লিটার ডিজেলভর্তি ট্রাক উল্টে নাফনদের কিনারায় পড়ে গেছে। এসময় চালক পালিয়ে গেলেও দুই হেরফার আহত হয়েছেন।
 
রবিবার বেলা ১১টার দিকে টেকনাফ পৌরসভার বনবিভাগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের মো. তৈয়ুবের ছেলে আয়াত উল্লাহ (৩২) ও সালামত উল্লাহর ছেলে আবদুল গফুর (৩২)। 
 
টেকনাফ ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।