খুলনার ডুমুরিয়া উপজেলার পল্লি থেকে শফিক ঢালী (৩৭) নামে এক ঘের ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শফিক ঢালী দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মৃত হায়দার আলী ঢালীর ছেলে।
রবিবার দুপুরে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামের নলঘোনা বিলের নিজ মাছের ঘেরে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের গলাকাটা ছিল। এবং তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মশিউর রহমান জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।