খুলনায় সড়ক দুর্ঘটনায় রেজোয়ান (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রবিবার নগরীর লবণচরা বান্ধা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রেজোয়ান নগরীর দোলখোলা এলাকার মাসুদ মোল্লার ছেলে।
লবণচরা থানার এসআই সাইদুর রহমান জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে রেজোয়ান মোটরসাইকেলে খানজাহান আলী (রূপসা) সেতু এলাকা থেকে নগরীর দিকে আসছিলেন। বান্ধা বাজার এলাকায় একই দিক থেকে আসা কিং ব্র্যান্ড সিমেন্টের ১০ চাকার ট্রাকের নিচে মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রেজোয়ান নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করেছে।