কক্সবাজারে সংঘর্ষে ২ সন্ত্রাসী নিহত

কক্সবাজার শহরের বাদশা ঘোনায় সংঘর্ষে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন, বাদশা ঘোনা এলাকার নুরুল আলম (৪৫) ও একই এলাকার মো. কালু (২৬)।
 
রবিবার বেলা দুইটার দিকে শহরের বাদশার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি এলজি বন্দুক, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
 
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ দুজনকে দেখতে পান। তাদেরকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুজনই সন্ত্রাসী গ্রুপের সদস্য।
 
উল্লেখ্য, এর আগে শুক্রবার জেলা শহরে দুই সন্ত্রাসী বাহিনীর সংঘর্ষে শেখ আব্দুল্লাহ নামে একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলাও হয়।