ভোমরা স্থলবন্দরে সাতদিন আমদানি-রফতানি বন্ধ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম সাতদিন বন্ধ থাকবে।
 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে আগামী সোমবার পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ইমেগ্রেশন ব্যবহার করে ‘ভারত-বাংলাদেশ’র পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশে আসা-যাওয়া করতে পারবেন।
 
ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাসিম ফারুখ খান মিঠু জানান, ভোমরা স্থলবন্দর ও ভারতের ঘোজা সিএন্ডএফ অ্যাসোসিয়েশন যৌথভাবে আমদানি-রফতানি কার্যক্রম থেকে বিরত থাকবে।