বেনাপোলের খালে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার বেনাপোল বারপোতার সীমান্তবর্তী খাল থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে হত্যার পর মরদেহ খালে ফেলা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক মনির জানান, রবিবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা খালে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ সেখান গিয়ে গলিত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।