এলআরএফের সভাপতি হিরন, সম্পাদক রাজু

ইত্তেফাক রিপোর্ট

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০১৯-২০ মেয়াদে সভাপতি সমকালের ওয়াকিল আহমেদ হিরন ও সাধারণ সম্পাদক হয়েছেন মানবজমিনের নাজমুল আহসান রাজু। সহ-সভাপতি পদে সময়ের আলোর হিরা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের মতলু মল্লিক, কোষাধ্যক্ষ পদে জাগো নিউজের ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক পদে রেডিও টুডের মনজুর হোসাইন, দপ্তর সম্পাদক পদে ভোরের কাগজের তানভীর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাইজিং বিডির মেহেদী হাসান ডালিম এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টি ফোরের মাসউদুর রহমান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য পদে আছেন আমাদের নতুন সময়ের এসএম নূর মোহাম্মদ, ডিবিসি টেলিভিশনের জাহিদ হাসান, ইত্তেফাক অনলাইনের খাদেমুল ইসলাম এবং বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে বার্ষিক সভা ও নির্বাচন শেষে নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করেন।