রাজশাহীতে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডলসহ (৪২) জামায়াতের দুই নেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে মহানগরীর তেরোখাদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক অপর ব্যক্তি হলেন- জিল্লুর রহমান (৫৫)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডলকে তেরোখাদিয়া এলাকা থেকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে জিল্লুর রহমান নামের অপর জামায়াত নেতাকে আটক করা হয়। বর্তমানে তাদের নগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।