এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ‌

তৃতীয় ওয়ানডেতে ভারতকে ১৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। রাজকোটে এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে প্রোটিয়ারা।
 
রাজকোটে শুরুতে ব্যাট করে কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে  উইকেটে ২৭০ রান করে দক্ষিণ আফ্রিকা। ১১৮ বলে ১১ চার ও এক ছক্কার মারে ১০৩ রান করেছেন তিনি। এ ছাড়াও ফাফ ডু প্লেসিস করেছেন ৬০ রান। ভারতের মোহিত শর্মা ২টি উইকেট শিকার করেছেন।  ২৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে  নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৫২ রানে শেষ হয় ভারতের ইনিংস। রোহিত শর্মা ও বিরাট কোহলির জোড়া হাফসেঞ্চুরি সত্ত্বেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি ভারত। রোহিত ৬৫ ও কোহলি ৭৭ রান করেছেন। এ ছাড়াও ৪৭ রান করেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মরনে মরকেল ৩৯ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। ক্রিকইনফো।