সিরাজগঞ্জে ছুরিকাঘাতে নিহত ১

সিরাজগঞ্জের এনায়েতপুরের আজুগড়ায় ছুরিকাঘাতে আব্দুল কাদের (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের বেলকুচি উপজেলার সালদাইড় গ্রামের নুরু মিয়ার ছেলে। 
 
এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রভাবশালী নান্নু বিশ্বাস স্থানীয় ইউপি সদস্য শামচুল ইসলামকে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর করেন। পরে এরই জের ধরে শামচুল মেম্বর লোকজন নিয়ে নান্নু বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে একটি মোটরসাইকেলসহ ঘর-বাড়ি ভাংচুর করে চলে যান। খবর পেয়ে নান্নু লোকজন নিয়ে রাত ১১টার দিকে আজুগড়া বাজারে গিয়ে মানুষকে মারধর শুরু করেন। এ সময় মেম্বর শামচুল ইসলামের বোন জামাই আব্দুল কাদেরকে মহিরের চায়ের দোকানে বসে থাকতে দেখে নান্নু ছুরিকাঘাত করে চলে যায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সোমবার ভোরে তিনি মারা যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।