ভাঙ্গায় বাসের চাপায় শিশুর মৃত্যু

ভাঙ্গা-খুলনা বিশ্বরোডের শুয়াদী বাসষ্ট্যান্ডে বাসের চাপায় হাফিজুল শেখ (০৮) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী গ্রামের আকমল শেখের ছেলে। 
 
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেইন সরকার বলেন, 'ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহন শিশুটিকে রাস্তা পারাপারের সময় চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। ঘাতক বাসটিকে ধাওয়া করে মুকসুদপুর এলাকা থেকে আটক করি।'