গাজীপুরে শাহজাহান মোল্লা (৪৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলার কাশিমপুর কারাগারে পার্ট-১ এ তার মৃত্যু হয়।
মৃত শাহজাহান মোল্লা গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউনাট গ্রামের মো. মমতাজ উদ্দিন মোল্লার ছেলে।
কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সকাল পৌনে ৭টার দিকে শাহজাহান হঠাৎ বুকে ব্যথ্যা অনুভব করেন। পরে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়া চিকিৎসকের পরামর্শে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাহান কাপাসিয়া থানায় একটি খুনের মামলায় সশ্রম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০০৬ সালের ১৮ মার্চ থেকে ঐ কারাগারে ছিলেন।