সাঁথিয়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনার সাঁথিয়ায় স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদেরকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
 
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করমজা সরদার পাড়ার ওহাবের ছেলে আনোয়ার (২৮), তার স্ত্রী পারুল বেগম (২৫) ও একই গ্রামের আনসার আলীর ছেলে কদ্দুস(৪০)কে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।  
 
একই রাতে অভিযান চালিয়ে উপজেলার কাশিনাথপুর গ্রামের মোবারকের ছেলে হত্যা মামলার আসামি কাওসার (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।