পাবনার চাটমোহরে সোমবার গুমানী নদীর (কাটা নদী) পাশের বিল থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার হান্ডিয়াল কাটা নদীর পাশে বিল এক নারীর মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ. কাইয়ুম লাশটি উদ্ধার করেন। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ৫-৬দিন আগে তাকে হত্যা করা হয়েছে।