কারামুক্ত জেএমবি সদস্য আবারও গ্রেফতার

জামালপুরের মেলান্দহে জেএমবির সদস্য সুলতান (৪৫)কে আবারও গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার চারাইলদার গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে বলে জানা গেছে। 
 
মেলান্দহ থানার উপ-পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, রবিবার সুলতান কয়েক জেএমবিকে নিয়ে টুপকারচর রোড়ের ফাঁকা জায়গায় বৈঠক করছিলেন। এ সময় পুলিশ হানা দিয়ে সুলতানকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। পরদিন সকালে তাকে কোর্টে চালান দেয়া হয়।