নাপোলির টানা তৃতীয় জয়

সিরি আতে  ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারায় আছে নাপোলি।। তবে বহুল প্রত্যাশিত ইন্টারমিলান-জুভেন্টাস ম্যাচ ড্র হয়েছে।
 
রোববার নাপোলি-ফিওরেন্টিনা ম্যাচের  ৪৬ মিনিটে স্ট্রাইকার লরেন্সো ইনসিনিয়ের গোলে এগিয়ে যায় নাপোলি। ম্যাচের ৭৩তম মিনিটে ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিচের গোলে সমতায় ফেরে ফিওরেন্টিনা। তবে প্রতিপক্ষের মাঠে বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি তারা। ৭৫ মিনিটেই গঞ্জালো হিগুয়েনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় নাপোলি। আর শেষপর্যন্ত আর কোনো গোল না পাওয়ায় ওই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। দিনের অপর ম্যাচে বর্তমান লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসকে হারিয়ে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল ইন্টার মিলানের। কিন্তু রোববার গোলশূন্য ড্র হওয়ায় পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয়েছে দু’দলকে। 
 
পরাজয়ের পরেও আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফিওরেন্টিনা। সমান ১৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে ২ ও ৩ নম্বরে রোমা ও ইন্টারমিলান, সামান্য গোল ব্যবধানে এগিয়ে রয়েছে রোমা। গত চার বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস রয়েছে ১৪ নম্বরে। গোল ডটকম।