শিবালয়ে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আব্দুল আলীম (১৮) উপজেলার শাকরাইল গ্রামের ইটালি প্রবাসী আফজাল হোসেন দর্জির ছেলে। তিনি মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
 
পুলিশ জানায়, সোমবার রাত আটটার দিকে উপজেলাধীন উথলী-পাটুরিয়া ফেরি সংযোগ সড়কের মেগা ফিড কারখানার কাছে মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুল আলীম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উথলী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।