গাংনীতে হোটেল থেকে ২ টি ককটেল উদ্ধার


মেহেরপুরের গাংনীতে পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামের একটি খাবারের হোটেল থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই জালাল উদ্দীন জানান, পশ্চিম মালসাদহ গ্রামের জনৈক্য জামাল উদ্দীনের হোটেলে নাস্তা করতে গেলে ফ্রিজের পাশে দুটি ককটেল দেখতে পাই। পরে তা উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে নিস্ক্রিয় করা হয়েছে।

হোটেল মালিক জামাল উদ্দীন দাবি করেন, কেউ শত্রুতা বসত তার হোটেলে বোমা দুটি রাখতে পারে।

এর আগে তার বাড়ির পাশে একটি পাটকাটি গাদার মধ্যে কে বা কারা বোমা রেখেছিল বলেও জানান তিনি।