বিএনপি-জামায়াতের ৯৬ নেতাকর্মী জেলহাজতে

 
মেহেরপুর জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সম্পাদক ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসেনসহ বিএনপি-জামায়াতের ৯৬ জন নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এই আদেশ দেন।
 
২০১৩ সালে বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় সদর উপজেলার রাজনগরে সড়কের গাছ কেটে ও আগুন জ্বালিয়ে অবরোধ করে নেতাকর্মীরা। ঐ ঘটনার সদর থানায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর নামে একটি মামলা দায়ের করে পুলিশ। মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জেলা ও দায়রা জজ আদালতে বদলি হয়। ফেয়ার জামিনের জন্য আজ দুপুরে ৯৬ জন আসামি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়।
 
কোর্ট ইন্সেপেক্টর শামীম মুসা জানিয়েছেন, আদালতের নির্দেশে ৯৬ জন আসামিকে জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।