মুকসুদপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

 
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের ইব্রাহিম মোল্লার পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
 
ক্ষতিগ্রস্থ ইব্রাহিমের অভিযোগ, পুকুরে তেলাপিয়া, সিলভার কার্প ও সরপুটিসহ বিভিন্ন প্রকারের মাছের চাষ করি। আজ সকালে পুকুরে অধিকাংশ মাছ মরে ভেসে উঠেছে। এসময় পুকুরের চারপাশ ঘুরে একটি বিষের বোতল পাই। জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এই কাজ করতে পারে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে  ।