গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কে দাসেরহাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, বিকেল তিনটার দিকে পাটবাহী একটি ট্রাক উপজেলার দাসেরহাট নামক স্থানে ব্যাটারি-চালিত একটি অটোভ্যানকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শালিনাবকসা হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র শুভ বিশ্বাস (১৩) মারা যায়। আহত হয় অটোভ্যান চালক জাহাঙ্গীর (৩০) এবং ভ্যানের অপর যাত্রী সোহান (১৪)।