দিনাজপুরের হিলির মাধবপাড়া গ্রামে জাকারিয়া হোসেন (২৪) নামের এক যুবককে লক্ষ্য করে অ্যাসিড ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে তার বাম হাতের ৫-৬ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত জাকারিয়া হোসেন মাধবপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারি চালিত ভ্যানচালক।
হাসপাতালে চিকিৎসাধীন জাকারিয়া জানান, কাজ শেষে বাড়ির টিউবওয়েলে হাত-মুখ ধুতে যান তিনি। এ সময় অতর্কিতে বেড়ার পাশ থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে। পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে আসে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, জাকারিয়ার প্রাথমিক চিকিৎসা চলছে।
এর আগের দিন রাতে জাকারিয়ার বড় ভাইয়ের স্ত্রীর গায়ে অ্যাসিড ছোড়ে দুর্বৃত্তরা।