মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

মৌলভীবাজার সদর উপজেলায় ৪৮ পিস ইয়াবাসহ রুহেল আহমদ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে দীঘিরপাড় বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুহেল উপজেলার আমতৈল ইউনিয়নের সমরুজ মিয়ার ছেলে। 
 
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম জানান, রুহেল দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।