রিয়াদে বিমান বাংলাদেশের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি

 
সৌদি আরবের রিয়াদে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি হয়েছিল। এতে সেখানে ফ্লাইটটি প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে ছিল।
 
বিমানের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মাজহারুল ইসলাম একটি অনলাইন পোর্টালকে জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে ফ্লাইট বিজি-০৪০ রিয়াদ থেকে মঙ্গলবার সন্ধ্যার নির্ধারিত সময়ে আসতে পারেনি। ত্রুটি সারিয়ে বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে বিমানটি ঢাকা পৌঁছায়।
 
বিমানের এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঐ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল। উড্ডয়নের কয়েক মিনিট আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি সারিয়ে স্থানীয় সময় রাত ১১টা ৫৫ মিনিটে ঐ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।