প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা এনেছিলো ভারত। কিন্তু তৃতীয় ম্যাচ হেরে সিরিজ নিয়ে বেকায়দায় পড়ে গেছে টিম ইন্ডিয়া। সিরিজ বাঁচানোর মিশনে কঠিন এক পরীক্ষার সামনে দাঁড়িয়ে স্বাগতিকরা। তাই সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত। আর ২-১ ব্যবধানে এগিয়ে থাকা প্রোটিয়ারা চতুর্থ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায়। চেন্নাইয়ে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।
তিন ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজ হেরে দক্ষিণ আফ্রিকার সাথে ওয়ানডে লড়াই শুরু করে ভারত। সীমিত ওভারের ম্যাচেও হার দিয়ে যাত্রা শুরু হয় টিম ইন্ডিয়ার। কানপুরে সিরিজের প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে মাত্র ৫ রানে ম্যাচ হারে স্বাগতিকরা। এজন্য দায়টা নিতেই হবে ভারত দলপতি মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও সুরেশ রায়নাকে।
অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের দ্রুতগতির সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩০৪ রানের টার্গেট ভারতের সামনে ছুেঁড় দেয় দক্ষিণ আফ্রিকা। এরপর রোহিত শর্মার ১৫০ রানের জয়ের খুব কাছেই পৌঁছে গিয়েছিলো ভারত। কিন্তু মিডল-অর্ডারে কোহলি ও রায়না দলকে বিপদে ফেলেই দ্রুতই ফিরে গেলে ম্যাচ জয়ের দায়িত্ব বর্তায় ধোনির উপর। কিন্তু এবার আর ভালোভাবে ম্যাচ ফিনিশ করতে পারেননি ধোনি। ফলে ম্যাচটি জিতে নেয় সফরকারীরা।
তবে ইন্দোরে সিরিজের দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ পায় ভারত। প্রথম ম্যাচে দলকে জয় এনে দিতে না ব্যর্থ ধোনি, এই ম্যাচে ছিলেন নায়ক। দলের সেরা ব্যাটসম্যানরা ব্যর্থ হলে পাঁচ নম্বরে নেমে ৯২ রানের অপরাজিত এক ইনিংস খেলেন ধোনি। এছাড়া রাহানের ব্যাট থেকে আসে ৫১ রান। ফলে ৯ উইকেটে ২৪৭ রানের পুিঁজ পায় টিম ইন্ডিয়া।
সহজ লক্ষ্যটাকে নিজের নাগালে আনতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। এজন্য কৃতিত্ব দিতেই হবে ভারতীয় বোলাদের। তাদের নিয়ন্ত্রিত বোলিং-এ ২২৫ রানে অলআউট হয়ে ২২ রানে ম্যাচ হেরে বসে প্রোটিয়ারা। ফলে সিরিজে ১-১ সমতা নিয়ে আসে ধোনি-কোহলিরা।
সিরিজে সমতা নিয়ে আসার পরও, তৃতীয় ম্যাচ হেরে বসে ভারত। এবারও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচটি হারতে হয় টিম ইন্ডিয়াকে। ওপেনার ও উইকেটরক্ষক কুইন্টন ডি ককের ১০৩ রানের সুবাদে ৭ উইকেটে ২৭০ রান তুলে দক্ষিণ আফ্রিকা। জবাবে শুরু থেকে জয়ের পথটা পরিষ্কারই দেখতে পাচ্ছিলো টিম ইন্ডিয়া। কিন্তু শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার বোলারদের সাথে আর পেরে উঠতে পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা। ৬ উইকেটে ২৫২ রানে গিয়ে থামতে হয় ভারত। ফলে ১৮ রানের জয় নিয়ে সিরিজে ২-১ ব্যবধানে লিড নেয় দক্ষিণ আফ্রিকা।
সিরিজে পিছিয়ে পড়ায় হতাশ ভারত অধিনায়ক ধোনি। তবে আবারো সিরিজে সমতা আনার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। সেই সাথে নিজ মাঠ চেন্নাইতে আরও একবার সাফল্য পেতে চান ধোনি, ‘সিরিজে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ আমাদের সামনে ছিলো। কিন্‘ ৫,৬ ও ৭ নম্বরের ব্যাটসম্যানরা রাজকোটে সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি। আর ওখানেই ম্যাচটি হেরে গেছি আমরা। আশা করছি চেন্নাইতে এমন ভুল আবার হবে না। ব্যাটসম্যানরা অনেক বেশি দায়িত্বশীল হবে। সিরিজে আবারো সমতা আনার সামর্থ্য আমাদের রয়েছে। চতুর্থ ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজাবো আমরা। চেন্নাইয়ে খেলার হওয়ায় যেমন সুবিধা থাকবে, ঠিক তেমনি চাপও থাকবে। তারপরও এখানে জয় পেতে সর্বাত্মক চেষ্টা করবো।’
ধোনির মতো জয় নিয়ে ভাবছেন প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্সও। সেই সাথে সিরিজ জয়ের আনন্দটাও এ ম্যাচে করতে চান ডি ভিলিয়ার্স, ‘সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়েছে আমাদের। সিরিজ জয়ের সুযোগটি এ ম্যাচেই কাজে লাগাতে চাই। চতুর্থ ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা। প্রতিপক্ষের কাছ থেকে সহজে জয় পাওয়া সম্ভব হবে না। এজন্য আমাদের সর্বো”চ খেলাটাই খেলতে হবে। দলের সবাই চতুর্থ ম্যাচ নিয়ে বেশ আশাবাদি।’
ইনজুরির কারণে জেপি ডুমিনির সার্ভিস শেষ দুই ওয়ানডেতে পাবে না দক্ষিণ আফ্রিকা। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে ডিন এলগারকে। এখন পর্যন্ত মাত্র ৫টি ওয়ানডে খেলেছেন তিনি। সর্বশেষ ২০১২ সালে ওয়ানডে খেলেন এলগার।
খবর বাসসের।