নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নতুন বাবুপাড়ায় সোমবার (১৯ অক্টোবর) সাপের কামড়ে গফফার আলী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তার পিতার নাম মৃত আমির উদ্দিন।
শহরের নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা ও রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারি গফফার আলী প্রতিদিনের মতো বিকেলে গরুর জন্য ঘাস কাটার জন্য বাড়ির পার্শ্ববতী ঈদগা মাঠ এলাকায় যায়। এ সময় তার অজান্তে বিষধর সাপ তার ডান হাতে কামড় দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয় ১শ’ শয্যা হাসপাতালে নেয়া হলে সেখানে এধরণের চিকিৎসা না থাকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়। রংপুরে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। পরে ওঝা ডেকে এনে বাঁচানোর চেষ্টা করেও পরিবারের সদস্যরা ব্যর্থ হন।