ইভ টিজিংয়ের দায়ে শরণখোলায় কলেজ ছাত্রের দণ্ড

 
বাগেরহাটের শরণখোলায় ইভ টিজিংয়ের দায়ে সুমন মোল্লা (১৯) নামের এক কলেজ ছাত্রকে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ অতুল মন্ডল অভিযুক্ত ওই ছাত্রকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সাজা প্রদান করেন।
 
আদালত সূত্রে জানা যায়, উপজেলার ধানসাগর গ্রামের আ. কুদ্দুস মোল্লার ছেলে সুমন ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দেয়াসহ উত্ত্যক্তমূলক কথাবার্তা বলত। এমনকি বিভিন্ন অশ্লিল ভাষায় হাতে লেখা পোষ্টার বিভিন্ন যায়গায় লাগিয়ে দেয় সুমন। এসব অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।
 
অভিযুক্ত সুমন মোল্লা পার্মবর্তী মোরেলগঞ্জ উপজেলার সেতারা-আব্বাস টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র।