প্যারিসে চ্যাম্পিয়নস লিগের দুই শক্তিশালী প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেইঁয়ের (পিএসজি) মধ্যকার খেলাটি গোলশূন্য শেষ হয়েছে।
বুধবার রাতে দুইপক্ষই তেমন ভালো খেলা দেখাতে পারে নি।
রোনালদো কিংবা ইব্রাহিমোভিচ দুই পক্ষের দুইজনেই তেমন বড় কিছু করে দেখাতে পারেননি।
রাফায়েল বেনিতেজকে কাল কিছুটা কৌশলী দেখা গিয়েছিল। গ্যারেথ বেল, করিম বেনজেমা, হামেস রদ্রিগেজকে ছাড়াই মাঠে নামা দলকে কাল বেনিতেজ খেলিয়েছেন ৪-৪-২ ফরমেশনে। এই কৌশলে মোটামুটি সফলই বলা চলে বেনিতেজকে। পুরো খেলাতে গোলরক্ষক কেইলর নাভাসকে কাবু করতে পারে নি পিএসজি।
একাদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া ব্লেইস মাতুইদির শট রুখতে কোনো সমস্যা হয়নি রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসের।
খেলার প্রথমার্ধে, শুরুর দিকেই ব্লেইস মাতুইদির একটি শট রুখে দেন নাভাস। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে রিয়ালের হেসেও নষ্ট করেন আরও একটি সুযোগ।
অন্যদিকে রোনালদোর একটি হেড কর্নারের বিনিময়ে রক্ষা করেন পিএসজির গোলরক্ষক কেভিন ট্র্যাপ। ফিরতি কর্নারে রোনালদোর হেডটি ছিল বেশ জোরালো। ট্র্যাপ অবশ্য এবারও কর্নারের বিনিময়ে রক্ষা করেন দলকে। এই অর্ধের একেবারে শেষের দিকে রোনালদোর একটি ফ্রিকিক-প্রচেষ্টাও ব্যর্থ হয়।
খেলার ৭২ মিনিটেই গোল পাওয়ার সম্ভাবনা থাকলেও রোনালদো তা পারেননি।